শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৩:২৭ পিএম, ২০২১-১২-১৪
চট্টগ্রামের হাটহাজারীতে মোঃ এরশাদ (৪০) নামে এক ব্যবসায়ীকে নিজ বাসভবনের ছাদে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১২ টায় হাটহাজারী পৌরসভার ৮ নং ওয়ার্ডের উত্তর মিরেরখীল খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের মৃত খোরশেদ আলমের পুত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১২ টার দিকে পরিবারের সদস্যরা বাসার ছাদে মোঃ এরশাদের মৃত লাশ দেখতে পায়। লাশের গলায় ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। এসময় পরিবারের সদস্য ও স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এসময় ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী মোঃ এরশাদ হাটহাজারী পৌরসভার কাচারী সড়কের এন জহুর শপিং সেন্টারের মীম কসমেটিক্স এর মালিক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, এরশাদের সাথে তার ছোট ভাই প্রবাসী মো.মনজুর (৩৬) অর্থ সংক্রান্ত বিরোধ ছিল। পুলিশ মোঃ মনজুর জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।
৮ নং ওয়ার্ডের পৌরসভার সহায়ক কমিটির সদস্য সালাউদ্দিন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরশাদকে কে বা কারা খুন করেছে সেটা নিশ্চিত নয়। পরিবারের সদস্যরাও নিশ্চিত করে বলতে পারেনি।
থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা মৃত্যু ঘটনা নিশ্চিত করে বলেন জিজ্ঞাসাবাদের জন্য তার ছোট ভাই মঞ্জুকে থানায় আনা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited